করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়
করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তারপরই মঙ্গলবার সকালে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হচ্ছে।
হাসপাতাল সূত্রে খবর, সোমবার রাতেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ফোন করা হয় হাসপাতালে। তখনই অভিনেতার জন্য বেড বুকিং করা হয়। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
জানা গিয়েছে, করোনার রিপোর্ট পজেটিভ হলেও তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁকে আপাতত কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। জানা গিয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শ্বাসকষ্ট জণিত সমস্যা রয়েছে। প্রবাদপ্রতীম শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন টলি পাড়া।

Post a Comment